একাধিক বিয়ে করায় নেটিজেনদের তোপের মুখে পড়েছেন লাক্সকন্যা শবনম ফারিয়া। শুধু নেটিজেনই নয়, ভক্ত ও সহকর্মীরাও ফারিয়ার মসজিদে গিয়ে নতুন বিয়ে করা, তারপর হানিমুন করতে মালদ্বীপ যাওয়ার পথে শ্রীলঙ্কার রাস্তায় প্রকাশ্যে হাফ প্যান্ট পরে ঘোরাফেরাসজহ নানা বিষয়ে কানাঘুষা করছেন বেশ কিছুদিন ধরে। তৃতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর থেকেই কটূ মন্তব্য, প্রশ্ন আর সমালোচনার মুখে এবার মুখ খুললেন এই টিভি অভিনেত্রী।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ফারিয়া লিখেছেন,‘কেউই এই ভেবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন না যে, একদিন এই সম্পর্কের ইতি ঘটবে। ভালোবাসা, ধৈর্য আর আশা নিয়ে আমরা সবাই চেষ্টা করি যেন সম্পর্কটা টিকে থাকে। আমরা যতই শক্তিশালী, শিক্ষিত বা সফল হই না কেন-মন চায় সম্পর্কটা আঁকড়ে ধরতে, যদি না সেখানে কোনো বিশ্বাসঘাতকতা থাকে।’
নিজের অভিজ্ঞতার জায়গা থেকে তিনি আরও জানান,‘যারা একাধিকবার বিয়ে করেছেন, তারা তাদের অতীত নিয়ে গর্ব করেন না। একটা সম্পর্ক ভাঙার পর আবার নতুন করে ভালোবাসা, বিশ্বাস আর আস্থা রাখা বিশাল সাহসের ব্যাপার। নতুন করে শুরু করতে শক্তি লাগে, লজ্জা নয়।’
অনুরাগীদের উদ্দেশে তার অনুরোধ,‘দয়া করে কাউকে বিচার করবেন না, গুজব ছড়াবেন না, কটু কথা বলবেন না। কারণ আপনি জানেন না একজন মানুষ হাসিমুখে উঠে দাঁড়াতে কত কঠিন লড়াই করেছেন।’
‘সন্ত্রাসবাদী’ তকমা : পাকিস্তানে নিষিদ্ধ সালমান
নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, পথচারী নারী নিহত
সালমান শাহ হত্যা: জড়িতদের দেশত্যাগ রোধে হিলি ইমিগ্রেশনে বাড়তি সতর্কতা