নাটোরের বাগাতিপাড়ায় বড়াল নদীতে অভিযান চালিয়ে অবৈধ বাঁধ উচ্ছেদ করেছে উপজেলা মৎস্য দপ্তর। রবিবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার জামনগর ইউনিয়ন পরিষদ সংলগ্ন কুশাবাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম মাহমুদুল হাসান।
তিনি জানান, প্রবাহমান জলাশয়ে আড়াআড়ি বাঁধ দেওয়া মৎস্য আইনে দণ্ডনীয় অপরাধ। এতে মৎস্য সম্পদের প্রাকৃতিক প্রজনন ও চলাচল ব্যাহত হয় এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। জনকল্যাণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এ সময় নদীতে স্থাপিত অবৈধ বাঁধ, বানা, বাঁশ ও খুঁটি অপসারণ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
অভিযানে সহযোগিতা করেন পকেটখালি পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা। এছাড়া এতে আরও উপস্থিত ছিলেন মৎস সম্প্রসারণ কর্মকর্তা মো. আশেক এস বি সাত্তার ও দপ্তরের সদস্যরা।
