ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের ধারাতেই ছিল পেপ গার্দিওলার দল ম্যানচেস্টার সিটি। তবে আজ রবিবার নবম রাউন্ডের ম্যাচে অ্যাস্টন ভিলার কাছে ১-০ তে হেরেছে ম্যানসিটি।
নিজেদের মাঠে ম্যাচের ১৯ মিনিটে গোল করেন ভিলার ম্যাটি ক্যাশ। ওই গোলের ব্যবধান ধরে রেখেই জয় পায় স্বাগতিকরা। লিগে ৯ ম্যাচে এটি তৃতীয় হার সিটিজেনদের।
সিটির হারের দিন অবশ্য জয়ের ধারা অব্যহত রেখেছে আর্সেনাল। নিজেদের মাঠ এমিরেটস স্টেডিয়ামে আর্সেনাল ১-০ তে হারিয়েছে ক্রিস্টাল প্যালেসকে। ম্যাচের ৩৯ মিনিটে গোলটি করেন এবেরেচি এজে।
এই জয়ের ফলে লিগে ৯ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে নিজেদের স্থান আরও মজবুত করলো আর্সেনাল।
এবার হেরেই গেলো বাংলাদেশ