এ কমিটির বিতর্কের মুখে পড়েছে। সভাপতি সিনিয়র আইনজীবী ও ক্রীড়ানুরাগী ব্যারিস্টার সারওয়াত সিরাজ (শুক্লা) ও সাধারণ সম্পাদক প্রকৌশলী ফিরোজা করিম নেলীর নেতৃত্বাধীন নতুন কমিটিতে ফ্যাসিবাদের দোসর, অখেলোয়াড়দের জায়গা হয়েছে। তাই এ কমিটির ঘোষণার পর ফুঁসে উঠেছেন সাবেক জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত নারী খেলোয়াড় ও সংগঠকরা।
সংবাদ সম্মেলনে জাতীয় পুরস্কারপ্রাপ্ত খেলোয়াড় ও সংগঠক এবং মহিলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক কামরুন নাহার ডানা জানান, মহিলা ক্রীড়া সংস্থা সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০১২ সালে। এরপর অ্যাডহক কমিটি দিয়েই চলছিল মহিলা ক্রীড়া সংস্থা। এবার আবার নতুন অ্যাডহক কমিটিই গঠিত হয়েছে। তিনি অভিযোগ করে বলেন, আগের কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজা করিম নেলী ফ্যাসিবাদের দোসর। আওয়ামী লীগের আমলে রাজনীতির প্রভাব দেখিয়ে কমিটিতে এসেছিলেন। আবার তাকেই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটির সদস্য ফরিদা আখতার বয়সের ভারে ঠিকমতো চলাফেরাই করতে পারেন না। তা ছাড়া কমিটিতে অন্য যারা আছেন, তাদের বেশির ভাগই অখেলোয়াড়। কামরুন নাহার ডানা বলেন, ‘আমরা ক্রীড়া উপদেষ্টাকে অনুরোধ করছি, যে কমিটি ঘোষণা করা হয়েছে, সেটি আগামীকালের মধ্যে (আজ) ভেঙে দেওয়া হোক। নতুন করে কমিটি গঠন করা হোক। যদি তা না হয়, তাহলে আমরা প্রধান উপদেষ্টার কাছে যাব। সবাইকে নিয়ে আমরা বৃহৎ কর্মসূচি দেব।’
সাবেক নারী ক্রীড়াবিদদের দাবি, সাবেক খেলোয়াড়দের কমিটিতে অন্তর্ভুক্ত করে ক্রীড়া ক্ষেত্রে তাদের অবদান সুযোগ দেওয়া হোক।
সান্তোস নাকি মেসির সঙ্গে মায়ামি- কি করবেন নেইমার
ক্রিকেটে জুয়া বন্ধ করতে গিয়ে প্রাণনাশের হুমকি পাচ্ছেন বুলবুল