মালদ্বীপে প্রবাসী বাংলাদেশির মৃত্যু

আপডেট : ২৭ অক্টোবর ২০২৫, ০৩:০২ পিএম

মালদ্বীপের সেনটারা গ্র্যান্ড রিসোর্টে কর্মরত মো. রাসেল নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে থবর পাওয়া গেছে। শনিবার (২৫ অক্টোবর) সকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়।

মৃত মো. রাসেল (৩৮) ময়মনসিংহের গফরগাঁও উপজেলার জয়ধরখালি গ্রামের মৃত মফিজ উদ্দিন ফকিরের ছেলে। তিনি বিবাহিত তবে তার কোনো সন্তান নেই।

প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রতিদিনের মতো শনিবার সকালে শারীরিক অনুশীলনের জন্য জিমে গিয়েছিলেন রাসেল। ব্যায়াম চলাকালীন হঠাৎ তিনি অজ্ঞান হয়ে পড়লে সহকর্মীরা তাকে রিসোর্টের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত