ওয়েস্ট ইন্ডিজের কাছে ১৬ রানের পরাজয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। শেষ ওভার পর্যন্ত লড়াই করলেও ব্যাটিং ব্যর্থতায় জয় আসেনি। টপ ও মিডল অর্ডার পুরোপুরি ব্যর্থ হয়েছে। হারের পর পেস বোলিং অলরাউন্ডার তানজিম হাসানের আক্ষেপ, টপ বা মিডল অর্ডার ব্যাটসম্যানদের কেউ শেষ পর্যন্ত থাকলে গল্পটা ভিন্নও হতে পারত।
গতকাল সোমবার চট্টগ্রামে ম্যাচে দলের সর্বোচ্চ ২৭ বলে ৩৩ রান করেন তানজিম সাকিব। সঙবাদ সম্মেলনে তিনি বলেন, ‘যদি দেখেন, শেষের দিকে শিশিরের কারণে বল অনেক সহজে ব্যাটে আসছিল। আমার মনে হয়, যদি একজন থিতু ব্যাটসম্যান থাকত, তাহলে ম্যাচটা অনেক সহজ হয়ে যেত। শেষ দুই ওভারে ৩০ রান দরকার ছিল, একজন থিতু ব্যাটার থাকলে ম্যাচ হাতের মধ্যেই থাকত।’
পেসার হয়েও শেষ পর্যন্ত থাকতে না পারার আক্ষেপ আছে তানজিমের মাঝেও, ‘আমি যদি ম্যাচ শেষ করতে পারতাম, খুব ভালো লাগত। বল ব্যাটে ভালোভাবে আসছিল, আমি সেট ছিলাম, নাসুম ভাইও ভালো সাপোর্ট দিচ্ছিলেন, বাউন্ডারি মারছিলেন। মনে হচ্ছিল, আমি এক ব্যাটসম্যানকে নিয়েই ব্যাট করছি। যদি আরও কিছুক্ষণ থাকতে পারতাম, হয়তো ম্যাচটা একদম শেষ পর্যন্ত নিয়ে যেতে পারতাম। রিশাদও তখন আসত, ম্যাচটা হয়তো অন্যরকম হতো।।‘
মিডল অর্ডার ব্যাটসম্যানদের আরও দায়িত্ব নিয়ে ব্যাটিং করা উচিত ছিল বলে মনে করেন এই তরুণ, ‘আমরা পাওয়ার প্লেতে উইকেট হারিয়েছি। তারা যদি থিতু হয়ে আউট হতো, তাহলে চিত্রটা আলাদা হতো। কিন্তু বেশিরভাগই থিতু হওয়ার আগেই আউট হয়ে গেছে। আমার মনে হয়, মিডল অর্ডারের ব্যাটসম্যানরা আরও একটু দায়িত্ব নিতে পারত। যদি তারা ম্যাচটা গভীরে নিয়ে যেতে পারত, তাহলে হয়তো গল্পটা অন্যরকম হতো।’
ছক্কা মেরেও হিট আউট তাসকিন, ১৬ রানে হারলো বাংলাদেশ
বিশ্বকাপে এক ম্যাচ জিতেই সাড়ে তিন কোটি টাকা প্রাইজমানি পাচ্ছেন জ্যোতিরা
ক্রিকেটে জুয়া বন্ধ করতে গিয়ে প্রাণনাশের হুমকি পাচ্ছেন বুলবুল