মাইল্ড হার্ট অ্যাটাক হওয়ায় জরুরি ভিত্তিতে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে অভিনেতা হাসান মাসুদকে। হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী বলেন, ‘হাসান মাসুদ ইস্কেমিক স্ট্রোক করেছেন। বর্তমানে এই অভিনেতা হাসপাতালিটির নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট ও ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের চিকিৎসকের তত্বাবধানে চিকিৎসাধীন। চিকিৎসকরা বলছেন, এ ধরনের রোগীরা সাধারণত ৪৮ থেকে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে থাকেন। এরপর পরবর্তী চিকিৎসাপদ্ধতি কী হবে, তা নিয়ে বলা যায়।
জানা গেছে, সোমবার (২৭ অক্টোবর) রাতে প্রচণ্ড মাথা ব্যথা ও খিঁচুনি নিয়ে হাসপাতালে আসেন হাসান মাসুদ। এরপর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক জানান, তাকে ভর্তি হতে হবে। তার মাইল্ড হার্ট অ্যাটাকও হয়েছে।
কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে নিহত ১