হঠাৎ করেই টলিউড অভিনেত্রী কৌশানি মুখার্জির বন্দে ভারত ট্রেনে চড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতেই শুরু হয়েছে তুমুল আলোচনা ও সমালোচনা। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, একেবারে সাধারণ পোশাকে অভিনেত্রী বন্দে ভারত ট্রেনে ওঠার জন্য প্ল্যাটফর্মে হাঁটছেন। সেই সময় অভিনেত্রীকে সাংবাদিকেরা জিজ্ঞেস করেন, ট্রেনে চড়ে তার অনুভূতি কেমন?
প্রশ্নের জবাবে কৌশানি যে উত্তর দেন, তাতেই শুরু হয় সমালোচনা। অভিনেত্রী বলেন, ‘প্রায় ২০ বছর পর ট্রেনে উঠলাম। ছোটবেলায় বাবা-মায়ের সঙ্গে ট্রেনে উঠেছিলমা, আবার এখন। সত্যিই একেবারে আলাদা অনুভূতি হচ্ছে, যা ভাষায় প্রকাশ করা যাবে না।’
কৌশানির এই মন্তব্য শুনেই নেটিজেনরা বেশ কটাক্ষ করছেন। একজন কমেন্ট বক্সে লিখেছেন, ‘শেষ যখন ট্রেনে চেপেছিলেন তখন আপনার বয়স কত ছিল তাহলে?’ আরেকজন লিখেছেন, ‘এখন সব নতুন নাটক শুরু হয়েছে।’ কেউ কেউ আবার মজার ছলে জানতে চেয়েছেন, ‘সবাই মিলে মালদহ যাচ্ছে কেন?’ আবার একাংশ নেটিজেন প্রশ্ন তুলেছেন, ‘গাড়ি থাকতে ট্রেনে কেন?’
ডাকসুর আমন্ত্রণে ঢাবিতে রুহুল কবির রিজভী
হাসপাতালে হাসান মাসুদ