দীপিকাকে নিয়ে ওটিটিতে ঝড়

আপডেট : ২৯ অক্টোবর ২০২৫, ০৩:০০ পিএম

অভিনয় করার পরও ওটিটি প্ল্যাটফর্মে মুক্তিপ্রাপ্ত ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবি থেকে বাদ দেওয়া হয়েছে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের নাম। ছবি শেষে সিনেমার সংশ্লিষ্ট সবার নাম থাকলেও দীপিকার নাম না থাকায় রীতিমতো ফুঁসে উঠেছেন নায়িকার ভক্তরা। তারা বলছেন, ‘ক্রেডিট মানে শুধুই একটা নাম নয়। এর অর্থ একজন অভিনেত্রীকে স্বীকৃতি ও সম্মান জানানো। দীপিকা পাড়ুকোনের মতো অভিনেত্রী এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। এটা তার প্রাপ্য। ওটিটিতে মুক্তির দীর্ঘ সময় পর এই ছবিতে তাঁর নাম নেই এটা মেনে নেওয়া যায় না।’ 

গত সেপ্টেম্বরে প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছিল, ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবির সিকুয়েল থেকে বাদ পড়েছেন দীপিকা। সিনেমা করতে যে দায়বদ্ধতা থাকে তাতে একজন অভিনেতা বা অভিনেত্রীর পেশাদারিত্ব বজায় রাখা খুব দরকার। সিনেমা প্রযোজনা সংস্থা সময় মতো শেষ করতে চান। এবং তাই এই ছবিতে অভিনয়ের জন্য দীপিকার দেওয়া নানা শর্তের সঙ্গে তাল মিলিয়ে না চলতে পেরেই প্রযোজনা সংস্থার তরফে এরকম সিদ্ধান্ত নিয়েছে।’ 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত