হাতিয়ার নলচিরা-বয়ারচর চেয়ারম্যানঘাট রুটে নতুন সি-ট্রাক চালু

আপডেট : ০১ নভেম্বর ২০২৫, ০১:১৮ পিএম

নোয়াখালীর হাতিয়ায় সাধারণ মানুষের সেবায় মেঘনা নদী পারাপারের সুবিধার্থে নলচিরা থেকে বয়ারচর চেয়ারম্যানঘাট রুটে ‘এস টি সাঙ্গু’নামে নতুন আরেকটি একটি সি ট্রাক চালু হয়েছে।

শনিবার (০১ নভেম্বর) সকালেআনুষ্ঠানিকভাবে সি-ট্রাকটিতে যাত্রী পারাপার শুরু হয়েছে। শুক্রবার ( ৩১ অক্টোবর) বিকেলে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সি-ট্রাকটি উদ্বোধন করা হয়। 

সি ট্রাক কর্তৃপক্ষ জানায়, নির্ধারিত সময়সূচি অনুযায়ী সি ট্রাকটি প্রথম ট্রিপে নলচিরা ঘাট থেকে সকাল ৯টায় ছাড়বে, এরপর বয়ারচর চেয়ারম্যানঘাট থেকে সকাল পোনে ১১টায় যাত্রা শুরু করবে। 

দ্বিতীয় ট্রিপে নলচিরা ঘাট থেকে দুপুর সাড়ে ১২টায় ছাড়বে এবং চেয়ারম্যান ঘাট থেকে বিকেল সাড়ে ৩টায় ছেড়ে যাবে। তবে দ্বিতীয় ট্রিপ যাত্রীর ওপর নির্ভর করবে।

নতুন সি-ট্রাকটি চালুর ফলে হাতিয়ার মূল ভূখণ্ড ও বয়ারচর চেয়ারম্যানঘাট রুটের যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি কিছুটা লাঘব হবে বলে আশা করেছেন স্থানীয়রা।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত