সালমান শাহর মৃত্যু রহস্য : মাঠে নেমেছে প্রশাসন

আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ০২:২৯ পিএম

চিত্রনায়ক সালমান শাহর মৃত্যু নিয়ে রহস্য যেন থামছেই না। মৃত্যুর প্রায় ২৯ বছর পর পুনরায় আলোচনায় এসেছে তার হত্যা মামলা। আদালতের নির্দেশে ইতিমধ্যে মামলাটি পুনরায় তদন্তের জন্য রমনা থানায় পাঠানো হয়েছে। তাই আইনশৃঙ্খলা বাহিনী আবারও আসামিদের সন্ধানে তৎপরতা শুরু করেছে। মামলাটি প্রসঙ্গে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক গণমাধ্যমকে বলেন, ‘প্রায় ২৯ বছর আগে দায়ের করা এই মামলার আসামিদের খোঁজে আমরা সক্রিয় আছি। যারা দেশে আছেন, তাদের অবস্থান প্রযুক্তির মাধ্যমে শনাক্তের চেষ্টা চলছে। অনেকেই দেশের বাইরে পলাতক রয়েছেন বলেও তথ্য পাওয়া গেছে।’ 

রাজধানীর ইস্কাটনের সালমান শাহের ভাড়া বাসায় গিয়ে তদন্তের সময় তিনি এ কথা জানান। এরপরই এই মামলার আসামি সামিরা, লুসি ও ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করে পুলিশ। দেশের বিমানবন্দর ও স্থলবন্দরগুলোতে এরইমধ্যে সতর্কতা জারি করা হয়েছে। সম্প্রতি আদালতের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক মামলাটি তদন্তের জন্য রমনা থানায় পাঠানোর নির্দেশ দিয়েছেন। এর আগে সালমান শাহর মামা আলমগীর কুমকুম নতুন করে মামলা করেন। এতে সালমানের সাবেক স্ত্রী সামিরা হক, অভিনেতা ডনসহ মোট ১১ জনকে আসামি করা হয়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত