ক্রিকেটের কোনো ফরম্যাটেই কেন যেন ভারত টস জিততে পারছিল না। টানা ১৮ ওয়ানডেতে টস হারের বিশ্বরেকর্ড তো আগেই হয়েছে। টি-টোয়েন্টিতেও সূর্যকুমার যাদবের ভাগ্য সহায় হচ্ছিল না। অবশেষে আজ রবিবার হোবার্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে টস জিতে আনন্দে ফেটে পড়লেন সূর্যকুমার।
হোবার্টের বেলারিভ ওভালে টস জয়ের পর ভারত অধিনায়ক সূর্যকুমারের যেন বিশ্বাসই হচ্ছিল না। একের পর এক ম্যাচে টসে হেরে তিনি প্রায় অভ্যস্তই হয়ে গিয়েছিলেন। তাই এবার টস জিততেই তিনি আনন্দে দুই হাত উঁচিয়ে উদযাপন করেন এবং জড়িয়ে ধরেন প্রতিপক্ষ অধিনায়ক মিচেল মার্শকে । এসময় মার্শসহ মাঠে উপস্থিত সবাই হাসছিলেন। এমন দৃশ্য খুব কমই দেখা যায় আন্তর্জাতিক ক্রিকেটে।
উদযাপন শেষে সূর্যকুমার বলেন, ‘অবশেষে ব্যাটের সাথে বলের সংযোগ হলো (টস জিতলাম)। আমরা আগে বোলিং করব। এই মাঠে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং আরও সহজ হবে। আমরা এক ম্যাচ করে ভেবে এগোচ্ছি। দলে তিনটি পরিবর্তন হয়েছে—জিতেশ, অর্শদীপ ও ওয়াশিংটন সুন্দর দলে ফিরেছে। সঞ্জু স্যামসন, হর্ষিত রানা ও কুলদীপ যাদবকে বিশ্রাম দেওয়া হয়েছে।’
ভারতের একাদশ: শুবমান গিল, অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, জিতেশ শর্মা (উইকেটকিপার), শিবম দুবে, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, জসপ্রিত বুমরা।
অস্ট্রেলিয়া একাদশ: মিচেল মার্শ (অধিনায়ক), ট্রাভিস হেড, জশ ইংলিশ (উইকেটকিপার), টিম ডেভিড, মিচেল ওয়েন, মার্কাস স্টয়নিস, ম্যাথু শর্ট, শন অ্যাবট, জেভিয়ার বার্টলেট, নাথান এলিস, ম্যাথু কুনেমান।
বাবার জোড়া গোলের রাতে ছেলের প্রথম গোল
ভারত বিশ্বকাপ জিতলে গান গাইবেন গাভাস্কার, গিটার বাজাবেন জেমিমা
আজ নতুন চ্যাম্পিয়ন পেতে যাচ্ছে ক্রিকেটবিশ্ব