শাহজাদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু, আহত ১

আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ০৫:৩৪ পিএম

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বগুড়া-নগরবাড়ি মহাসড়কের টেটিয়ার কান্দা নামক স্থানে বেপরোয়া মটর সাইকেল চালানোর সময় একটি অটোভ্যানকে ওভারটেক করার সময় রোহান (২২) নামের মটর সাইকেল আরোহী নিহত হয় এবং বাদশা (২৮) নামের অপরযাত্রীকে গুরুতর আহত অবস্থায় বগুড়া শহিদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

জানা গেছে, রবিবার উল্লাপাড়া উপজেলার পুর্নিমাগাতী ইউনিয়ন থেকে তিনটি মটর সাইকেল নিয়ে শাহজাদপুর আসার সময় তিনটি মটর সাইকেল স্ট্যান্ট করতে গেলে একটি অটোভ্যানকে ওভারটেক করে। এ সময় একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পরস্পর গাড়ি দুটির ধাক্কা লেগে মহাসড়কের একটি গাছের সাথে ধাক্কা খায়।

ঘটনায় পুর্নিমাগাতী গ্রামের লিটনের ছেলে রোহান ঘটনাস্থলেই মারা যায়। এ সময় তার বন্ধু একই গ্রামের মাহমুদের ছেলে গুরুতর যখম হয়। তাকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া হাসপাতালে নেওয়া হয়।

হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. আরব আলী জানান, পরস্পর পরস্পরের সাথে স্ট্যান্ট করার সময় এ ঘটনা ঘটে। মোটরসাইকেল দুর্ঘটনা ও একজনের মৃত্যুর খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত