সোনারগাঁ

৩১ দফার পক্ষে অধ্যাপক মামুন মাহমুদের পথসভা ও লিফলেট বিতরণ

আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ০৯:৫৩ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের কাইকারটেক সাপ্তাহিক হাটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রচারে পথসভা, মিছিল ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।

মিছিল শেষে পথসভায় বক্তারা ৩১ দফার মাধ্যমে দেশের সার্বিক উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকারের কথা তুলে ধরেন।

পরে অধ্যাপক মামুন মাহমুদ মোগড়াপাড়া ইউনিয়ন বিএনপি কার্যালয় পরিদর্শন করেন এবং দলদার গ্রামে গিয়ে জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অসুস্থ হাবিবুর রহমান হাবিবের খোঁজখবর নেন ও কুশল বিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুল, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. জামাল উদ্দিন, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন, ৯ নং ওয়ার্ড বিএনপির গাজী নুরুজ মিয়া, সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন, কৃষক দলের উপজেলা যুগ্ম আহ্বায়ক কাজী সিরাজুল ইসলামসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত