বিশ্বকাপ জিতে বিয়ের পিঁড়িতে বসছেন স্মৃতি মান্ধানা

আপডেট : ০৩ নভেম্বর ২০২৫, ০৫:০১ পিএম

প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতে উল্লাসে মাতোয়ারা ভারত। বিশ্বকাপ জিতে উৎসবমুখর পরিবেশের মধ্যেই ভক্তদের সুখবর দিলেন দলের সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা। দ্রুতই বিয়ে করতে যাচ্ছেন ২৯ বছর বয়সী এই ক্রিকেটার।

ভারতীয় গণমাধ্যমের খবর, মহারাষ্ট্রের সাংলিতে স্মৃতি মান্ধানা ও পলাশের বিয়ে অনুষ্ঠিত হবে ২০ নভেম্বর। স্মৃতির শৈশব, স্কুলজীবন ও ব্যাট হাতে প্রথম দিনগুলো কাটে সাংলির মাধবনগরে। তাই বিয়ের অনুষ্ঠানও হবে সেখানেই।

২০২৪ সালে ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে প্রকাশ্যে আসে স্মৃতি ও পালাশের সম্পর্ক। পলাশ মুচ্ছল একজন ভারতীয় সংগীত পরিচালক, গায়ক ও গীতিকার।

স্মৃতি ও পলাশের সম্পর্কের শুরু ২০১৯ সালে। ২০২৪ সালের জুলাই মাসে তারা নিজেদের পঞ্চম বার্ষিকীতে ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে তাদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন। এরপর থেকেই তাদের বিয়ের গুঞ্জন চলছিল।

সর্বশেষ সর্বাধিক পঠিত