ব্রাজিলের ক্লাব সান্তোসে নেইমারের ভবিষ্যৎ নিয়ে জল্পনা-কল্পনা থামছেই না। ইনজুরি থেকে সেরে ওঠার পর গত সপ্তাহে ফোর্তালেজার বিপক্ষে ১-১ ড্র ম্যাচে মাঠে ফেরেন ব্রাজিলিয়ান তারকা। তবে তিনি কি সান্তোসে থাকছেন, নাকি নতুন কোনো গন্তব্য খুঁজে নেবেন- এই প্রশ্নের এখনো সমাধান হয়নি। বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন সান্তোস সভাপতি মার্সেলো টেইশেইরা।
ব্রাজিলের টিভি ‘সান্তা সিসিলিয়া’র সঙ্গে এক সাক্ষাৎকারে টেইশেইরা জানান তারা নেইমারকে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত দলে রাখতে আগ্রহী। তবে তিনি একই সঙ্গে ক্লাবের আর্থিক সীমাবদ্ধতার কথাও স্পষ্ট করে দিয়েছেন। টেইশেইরার ভাষায়, ‘নেইমার প্রজেক্ট ছয় মাস বা এক বছরের নয়। এটি ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত চলবে। তবে সান্তোস জানে, নেইমারকে দলে রাখতে কি পরিমাণ বিনিয়োগ করতে হবে। এটি একটি বড় বিনিয়োগ।’
নেইমারকে ক্লাবের আর্থিক সীমাবদ্ধতার কথা মনে করিয়ে দিয়ে টেইশেইরা আরও বলেন, ‘সান্তোস এবং নেইমার নিয়মিতভাবে পরিস্থিতি বিবেচনা করছে। আর্থিক দিক থেকেও আলোচনা চলছে, তবে নেইমার এখন অর্থ নিয়ে চিন্তিত নন। তারপরও, সান্তোসের একটি সীমা আছে। যদি দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়, তবে নেইমারের সান্তোসে থাকা নিশ্চিত হবে। আমি বিশ্বাস করি, সময়মতো এই বিষয়টির সমাধান হবে।’
বর্তমানে ব্রাজিলের শীর্ষ লিগের পয়েন্ট তালিকায় ১৬ নম্বরে থাকা সান্তোস অবনমন এড়ানোর লড়াইয়ে ব্যস্ত। তবু কোচ কোচ হুয়ান পাবলো ভয়ভোদা আগামী মৌসুমেও দায়িত্বে থাকবেন বলে জানিয়েছেন সান্তোসের সভাপতি, ‘ভয়ভোদা আমাদের ২০২৬ সালের পরিকল্পনার অংশ। তিনি দারুণ কাজ করছেন, নতুনদের নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছেন। দলের ছন্দ খুঁজে পেতে সময় লাগবে।’
‘আল্লাহ কাওকে রোগ-বালাই দিও না’ -সরকারি হাসপাতালের চিকিৎসায় ক্ষুব্ধ জ্যোতি
বিশ্বকাপের সেরা একাদশে তিন ভারতীয় এক পাকিস্তানি; নেই বাংলাদেশের কেউ
মাথা টেপানো থেকে শারিরীক হেনস্থা - জ্যোতির বিরুদ্ধে মারাত্মক অভিযোগ!