নিউজিল্যান্ডের নতুন মহাকাশ মিশনের প্রস্তুতি

আপডেট : ০৫ নভেম্বর ২০২৫, ১২:২৪ পিএম

নিউজিল্যান্ড একটি নতুন জাতীয় মহাকাশ মিশনের পরিকল্পনা করছে, যার অংশ হিসেবে সরকারি মালিকানাধীন ছোট একটি কৃত্রিম উপগ্রহ বহর কক্ষপথে পাঠানো হবে। দেশটির মহাকাশমন্ত্রী জুডিথ কলিন্স বুধবার (৫ নভেম্বর)  এএফপি নিউজকে এ তথ্য দেন । এই উপগ্রহগুলো নিয়মিতভাবে দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন এলাকা পর্যবেক্ষণ করবে। এছাড়াও দুর্যোগ মোকাবিলা ও মানবিক কার্যক্রম পরিচালনায় ও এগুলো ব্যবহৃত হবে।  এর ফলে গুরুত্বপূর্ণ তথ্যের জন্য সরকার বহিরাগত সরবরাহকারীদের উপর নির্ভরতা কমাতে পারবে। 

এএফপির হাতে আসা নথি অনুযায়ী, এই মিশন দেশটির বিজ্ঞান খাতকে এগিয়ে নেবে এবং গবেষণা ও উন্নয়ন, কৃত্রিম উপগ্রহ উৎপাদন, উৎক্ষেপণ ও তথ্য ব্যবহারের ক্ষেত্রে বাণিজ্যিক সুযোগ তৈরি করবে। মন্ত্রী কলিন্স জানিয়েছেন, এই মিশনের জন্য অর্থায়ন কার্যকর করার আগে একটি শক্তিশালী ব্যবসায়িক পরিকল্পনা প্রয়োজন, কারণ মহাকাশ মিশনগুলো জটিল এবং এগুলো তৈরি, যাচাই ও পরিচালনায় বহু বছর সময় দরকার। 
 
নিউজিল্যান্ডের আগেও মহাকাশ উদ্যোগে অভিজ্ঞতা রয়েছে। দেশটি জেফ বেজোস এবং ইউএস-ভিত্তিক এনভায়রনমেন্টাল ডিফেন্স ফান্ডের সঙ্গে মিলিত হয়ে গ্রিনহাউস গ্যাস নিরীক্ষণের জন্য তৈরি মিথেনএসএটি প্রকল্পে অংশ নিয়েছিল । দেশটি রকেট ল্যাব-এর জন্যও পরিচিত, যা ২০১৭ সাল থেকে নিউজিল্যান্ডের মাহিয়া উপদ্বীপ থেকে কয়েক দশক ধরে সফলভাবে স্যাটেলাইট উৎক্ষেপণ করে আসছে । 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত