তত্ত্বাবধায়ক সরকার নিয়ে পরবর্তী শুনানি মঙ্গলবার

আপডেট : ০৬ নভেম্বর ২০২৫, ০৩:০৯ পিএম

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে ৯ম দিনের মতো শেষ হলো চূড়ান্ত আপিল শুনানি। আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বেঞ্চে এ শুনানি হয়।

এ বিষয়ে পরবর্তী শুনানি মঙ্গলবার ধার্য করা হয়েছে। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

বিএনপির পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। জামায়াতের পক্ষে এই আপিলের শুনানি শেষ করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। পাঁচ বিশিষ্ট নাগরিকের পক্ষে আপিল শুনানি করেন সিনিয়র আইনজীবী শরীফ ভূইয়া।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত