নারী দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে এবার মুখ খুললেন জাতীয় দলের সাবেক অধিনায়ক রুমানা আহমেদ। এর আগে মঞ্জুরুলের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছিলেন সাবেক অধিনায়ক জাহানারা আলম। এবার রুমানার কথায় মঞ্জুরুলের চরিত্রের আসল দিকটি ফুটে উঠল।
দেশের একটি জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে রুমানা বলেন, ‘আমার কাছে এটা কষ্টই লেগেছে যে, বিষয়টি এতদিন ধরে ধামাচাপা ছিল। ও এটা এতদিন পরে তুলেছে, এটা খারাপ লেগেছে। আর উনার (মঞ্জুরুলের) ক্যারেক্টার নিয়ে আমি আগেও বলেছি, উনি এই টাইপের। এখন ওর (জাহানারা) সাথে যা করা হয়েছে সেগুলো আমার স্বচক্ষে দেখা না, আমি এটা নিয়ে জানি না। তবে আমি এইটুকু জানি, একটা মেয়ে মানুষ এইটুকু বুঝতে পারার কথা যে কখন তাকে ‘গুড টাচ’ বা ‘ব্যাড টাচ’ করা হয়।’
মঞ্জুরুলের বিরুদ্ধে মুখ খোলার সাহসও কারও ছিল না বলে জানান রুমানা, ‘উনার (মঞ্জুরুলের) ওই সময়ে এমন আধিপত্য ছিল যে, এই রকম কথা বলার মতো অবস্থা কারও ছিল না। আমরা যাকেই বলতাম, দেখা গেছে উল্টো রিয়্যাকশন আসত। যেমন জাহানারা তখন কথা তুলেছিল, আমিও তুলেছিলাম তার (মঞ্জুরুলের) আচরণগত সমস্যা নিয়ে। এসব নিয়ে আমরা উল্টো প্রতিক্রিয়া পেয়েছি। সেক্ষেত্রে তো জুনিয়রদের প্রশ্নই উঠে না এসব নিয়ে কথা বলার। কারণ তাদের টিমে থাকতে হবে, খেলতে হবে।’
যৌন হয়রানিতে অভিযুক্ত মঞ্জু বললেন ‘তদন্তেই প্রকৃত সত্য সামনে আসবে’
লামিনে ইয়ামাল আবারও স্পেনের জাতীয় দলে