সিলেট টেস্ট: প্রথম ওভারে উইকেট নিয়ে তিনটি ক্যাচ ছাড়ল বাংলাদেশ

আপডেট : ১১ নভেম্বর ২০২৫, ১১:০৪ এএম

টস জিতে আয়ারল্যান্ডকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়ে চতুর্থ বলে উইকেট পেয়ে গিয়েছিল বাংলাদেশ। অধিনায়ক অ্যান্ডি বালবার্নিকে ফিরিয়ে দিয়েছিলেন হাসান মাহমুদ। কিন্তু এরপর তিন ক্যাচ ছেড়েছে ফিল্ডাররা। সুযোগে সিলেট টেস্টের প্রথম সেশনে রান তুলে নিচ্ছে আইরিশরা। 

নাহিদ রানার করা চতুর্থ ওভারের তৃতীয় বলে স্লিপে পল স্টার্লিংয়ের ক্যাচ ছাড়েন সাদমান ইসলাম। ডাইভ দিতে হলেও রুটিন ক্যাচ ছিল। হাতে রাখতে পারেননি।

হাসান মাহমুদের করা পরের ওভারের চতুর্থ বলে পুল করেছিলেন টেস্ট অভিষিক্ত কারমাইকেল। স্কয়ার লেগে দাঁড়ানো তাইজুল ইসলাম ক্যাচটি নিতে পারেননি। বোলিং হাত (বাম) এ ব্যান্ডেজ জড়িয়ে মাঠের বাইরে ছিলেন কয়েক ওভার। 

ষষ্ঠ ওভারেও ক্যাচ ছেড়েছে বাংলাদেশ। নাহিদ রানার করা এই ওভারের দ্বিতীয় বলে গালিতে স্টার্লিংয়ের ক্যাচ ছাড়েন মেহেদী হাসান মিরাজ। হাতে আঘাত পেয়ে মাঠের বাইরে চলে যান মিরাজ। 

টেস্ট অভিষিক্ত বাংলাদেশের ১০৮তম খেলোয়াড় হাসান মুরাদ। ছবি: দেশ রূপান্তর

মাঠে ফিরে নবম ওভারেই অবশ্য বোলিং করতে গেছে তাইজুল। ১৪তম ওভারে বোলিং করেছেন বাংলাদেশের ১০৮তম ক্রিকেটার হিসেবে টেস্ট অভিষিক্ত হাসান মুরাদ। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত