যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের বৃহৎ সংগঠন ‘নিউইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাব’র নির্বাচনে সভাপতি পদে মনোয়ারুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে মমিনুল ইসলাম মজুমদার নির্বাচিত হয়েছেন। আর কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন রশীদ আহমদ।
নিউইয়র্কের জ্যাকসন হাইটসে নবান্ন রেস্টুরেন্টের হল রুমে গত ৮ নভেম্বর সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। বিকেল সাড়ে ৩টায় ভোট দেওয়া শুরু হয়ে চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
নির্বাচনে সহ-সভাপতি, কোষাধ্যক্ষ এবং প্রচার ও দপ্তর সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যথাক্রমে আবিদুর রহিম, রশীদ আহমদ ও মোস্তাফিজুর রহমান নির্বাচিত হন। এবারের নির্বাচনে ক্লাবের এক্টিভ ১০৫ জন সদস্যের মধ্যে ৯৪ জন ভোটার স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোট শেষে ২০২৬-২০২৭ সেশনের জন্য ক্লাবের নতুন কমিটি ঘোষণা করে নির্বাচন কমিশন। তারা হলেন- সভাপতি মনোয়ারুল ইসলাম (সাপ্তাহিক আজকাল), সহ-সভাপতি আবিদুর রহিম (ফ্রিল্যান্স), সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মজুমদার (বিএ নিউজ ২৪), যুগ্ম সাধারণ সম্পাদক মাহাথীর খান ফারুকী (এনটিভি), কোষাধ্যক্ষ রশীদ আহমদ (ইয়র্ক বাংলা), সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইলিয়াস খসরু (টাইম টেলিভিশন), প্রচার ও দফতর সম্পাদক মোস্তাফিজুর রহমান (সাপ্তাহিক যুগান্তর)। কার্যকরী সদস্য শেখ সিরাজুল ইসলাম (বাংলা পত্রিকা), রওশন হক (প্রথম আলো), ফারুক হোসেন (ফ্রিল্যান্স) ও শাহ আহমদ (আওয়াজ বিডি) সদস্য নির্বাচিত হন। ১১টি পদের বিপরীতে ১৯ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
