দিল্লিতে বিস্ফোরণের পর ইডেনে ভারত-দ. আফ্রিকা টেস্টে নিরাপত্তা জোরদার

আপডেট : ১১ নভেম্বর ২০২৫, ০৮:৩৭ পিএম

দিল্লির লালকেল্লা এলাকায় ভয়াবহ বিস্ফোরণের পর কলকাতার ইডেন গার্ডেন্সে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আগামী ১৪ নভেম্বর শুরু হতে যাচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি। এই ম্যাচ উপলক্ষ্যে নেওয়া হয়েছে সর্বোচ্চ সতর্কতা।

দিল্লিতে বিস্ফোরণের কারণ এখনও তদন্তাধীন, তবে উদ্ধার হওয়া রাসায়নিক উপাদান সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে রাখা হয়েছিল বলে ধারণা পুলিশের।

স্টেডিয়াম, দুই দলের হোটেল এবং যাতায়াতের পুরো রুটে বাড়ানো হয়েছে নজরদারি। প্রবেশ ও প্রস্থান পথে বিশেষ চেকপোস্ট বসানো হয়েছে, বাড়ানো হয়েছে সিসিটিভি ক্যামেরা নজরদারি। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ও বোমা নিষ্ক্রিয়কারী দল। বিশেষ টাস্কফোর্স নিয়োগ দেওয়া হবে।

ভারতের কোচ গৌতম গম্ভীরের কলকাতার কালিঘাট মন্দির দর্শনে যাওয়ার কথা রয়েছে। দিল্লিতে বিস্ফোরণের পর গম্ভীরের সেই মন্দির পরিদর্শন পিছিয়ে দেওয়া হতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত