ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনে আগুন

আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, ১১:২৮ এএম

ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনে আগুন দিয়েছে দুর্বৃক্তরা। এতে কিছু সময়েন জন্য ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। বুধবার (১২ নভেম্বর) রাত পৌনে ২টার দিকে সদর উপজেলার দুবলা (আখাউড়া-চিনাইর সড়কের পাশে) এলাকায় এ ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়ায় স্টেশন কর্তৃপক্ষ জানায়, আগুনের ঘটনায় চট্টগ্রামগামী তূর্ণা নিশিতা পাঘাচং ও একই পথের বিজয় এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে আটকা পড়ে। তবে আধা ঘণ্টার ব্যাবধানে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম জানান, দুর্বৃত্তরা রেলাইনের ওপর প্লাস্টিকের পাইপে আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে রাত সোয়া ৩টার দিকে পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে ছুটে যাই। তবে আমরা পৌঁছার আগেই দুষ্কৃতরা পালিয়ে যায়। তবে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত