শৈলকূপায় প্রতিবন্ধী নাজনীনের পাশে দাঁড়ালেন তারেক রহমান

আপডেট : ১৪ নভেম্বর ২০২৫, ০৩:১০ পিএম

ঝিনাইদহের শৈলকূপায় নাজনীন নামে এক প্রতিবন্ধী চিকিৎসার জন্য তার পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।

প্রতিবন্ধী নাজনীন উপজেলার আনন্দনগর গ্রামের দিনমজুর নাছির মন্ডলের মেয়ে।

শুক্রবার (১৪ নভেম্বর) সকালে পরিবারটির সাথে সাক্ষাৎ করতে যান ‘আমরা বিএনপি পরিবার’ এর একটি প্রতিনিধি দল। এসময় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নাজনীনের বাবা নাছির মন্ডলের হাতে চিকিৎসা সহায়তা তুলে দেন বিএনপির কোষাধ্যক্ষ ও ‘আমরা বিএনপি পরিবারে’র উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত।

এসময় আরও উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, ‘আমরা বিএনপি পরিবার’এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, জাতীয় প্রেসক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, ‘আমরা বিএনপি পরিবার’এর সদস্য মাসুদ রানা লিটন, ফরহাদ আলী সজীব, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ ও বনানী থানা বিএনপি নেতা সাইয়াম সিকান্দার খান পাপ্পু।

সংশ্লিষ্টরা জানায়, প্রতিবন্ধী নাজনীনের বয়স ১৮ বছর। কিন্তু অসুস্থ অবস্থায় ১৩ বছর ধরে ঘরের মধ্যে শিকলে বাঁধা অবস্থায় রয়েছে। অর্থের অভাবে চিকিৎসা করাতে পারেনি। এছাড়া নাজনীনের ভাই জোবায়ের মানসিক প্রতিবন্ধী। বর্তমানে দিনমজুর নাছির মন্ডল ও বুলবুলি বেগম দম্পতি তাদের দুই সন্তান নিয়ে অসহায় অবস্থায় আছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত