শাকসু নির্বাচন ১৭ ডিসেম্বর, শিক্ষার্থীরা নারাজ

আপডেট : ১৪ নভেম্বর ২০২৫, ১০:৩৩ পিএম

সিলেটে অবস্থিত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্রসংসদ নির্বাচন আগামী ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। শুক্রবার (১৪ নভেম্বর) রাত ৯টার দিকে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সরওয়ারউদ্দিন চৌধুরী।

তবে শাকসু নির্বাচন পিছিয়ে দেওয়ার অভিযোগ তুলে ঘোষিত এ তারিখকে প্রত্যাখ্যান করে রেজিস্ট্রার ভবনে উপাচার্য, উপ-উপাচার্য, ট্রেজারার, রেজিস্ট্রার, নির্বাচন কমিশনকে রেজিস্ট্রার ভবনে অবরুদ্ধ করে স্লোগান দেয় শিক্ষার্থীরা।

তারা জানান, প্রশাসন চাঁদাবাজ, টেন্ডারবাজ ও হল দখলবাজদের কথা শুনে এই তারিখ ঘোষণা করেছে। ১৯ ডিসেম্বর থেকে শীতকালীন ছুটি। ১৪ ও ১৬ তারিখ জাতীয় দিবসের কারণে ক্যাম্পাস বন্ধ। শিক্ষার্থীরা অনেকেই ১৩ তারিখের পর বাসায় চলে যাবে। এই তারিখ ঘোষণা করে নির্বাচন বানচাল করতে চাচ্ছে একটি পক্ষ।

তাদের দাবি, আগামী ৮ ডিসেম্বর শাকসু নির্বাচন দিতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত