দেশের মাটিতে পরাজয় দিয়ে টেস্ট সিরিজ শুরু করল ভারত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কলকাতা টেস্টে ৩০ রানে হেরে গেছে শুবমান গিলের দল। ১৫ বছর পর ভারতের মাটিতে টেস্ট জিতল দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়া স্পিন আক্রমণের সামনে ১২৪ রানের টার্গেট তাড়ায় নেমে মাত্র ৯৩ রানে অল-আউট হয়ে যায় স্বাগতিকরা। ভারতের দ্বিতীয় ইনিংসে স্পিনাররাই নিয়েছেন ৭ উইকেট।
কলকাতার বিখ্যাত ইডেন গার্ডেন্সে প্রোটিয়াদের প্রথম ইনিংস ১৫৯ রানে থামিয়ে দিয়ে ভারত তাদের প্রথম ইনিংসে অল-আউট হয়েছিল ১৮৯ রানে। অধিনায়ক শুবমান গিল ঘাড়ের ব্যথায় রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন। পরে আজ তিনি আর ব্যাটিং করতে পারেননি। প্রোটিয়ারা দ্বিতীয় ইনিংসে ১৫৩ রানে অল-আউট হলে জয়ের জন্য ভারতের টার্গেট দাঁড়ায় ১২৪ রানের। ঘরের মাঠে এই কয়টা রানও করতে পারেননি জয়সওয়াল-জাদেজারা।
ঘূর্ণি উইকেটের কারণে তৃতীয় দিনেই ম্যাচের ফলাফল চলে আসে। দ্বিতীয় ইনিংসে ভারত ব্যাটিং করতে পেরেছে মাত্র ৩৫ ওভার। তিন নম্বরে নেমে সর্বোচ্চ ৩১ রান করেন ওয়াশিংটন সুন্দর। মিডল অর্ডারে অক্ষর প্যাটেল (২৬) ছাড়া আর কেউ বিশের ঘরেও যেতে পারেননি। পাঁচজন আউট হয়েছেন সিঙ্গেল ডিজিটে। প্রোটিয়াদের হয়ে ২১ রানে ৪ উইকেট নিয়েছেন অফস্পিনার সিমন হারমার। দুটি করে নিয়েছেন মার্কো ইয়ানসেন এবং কেশব মহারাজ। পার্টটাইমার এইডেন মার্করাম নিয়েছেন একটি।
ছেলেবেলায় মহাদুষ্টু ছিলেন স্কালোনি; স্কুল থেকে হয়েছিলেন বহিস্কার
যে কারণে কম বেতনে চেন্নাই ছেড়ে রাজস্থানে রবীন্দ্র জাদেজা