ফুটবলে রূপকথা লিখল কুরাসাও। মাত্র ১ লাখ ৫৬ হাজার জনসংখ্যার ছোট ক্যারিবীয় দ্বীপদেশটি প্রথমবারের মতো বিশ্বকাপে উঠেছে। ২০২৬ সালে যুক্তরাষ্ট্র–কানাডা–মেক্সিকোতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে জায়গা করে নিয়ে তারা হয়ে গেল ইতিহাসের সবচেয়ে ছোট দেশ যারা ফুটবল বিশ্বকাপে পা রাখছে। অন্যদিকে ৫২ বছর পর আবার বিশ্বকাপে উঠেছে আফ্রিকার দেশ হাইতি।
মঙ্গলবার রাতে কিংস্টনে জ্যামাইকার সঙ্গে গোলশূন্য ড্র করে কুরাসাও নিশ্চিত করে তাদের স্বপ্নযাত্রা। শেষ মুহূর্তে ভয়ঙ্কর চাপ সামলে পয়েন্ট বাঁচিয়ে নেয় ‘ব্লু ওয়েভ’রা। ম্যাচের যোগ করা সময়ে জ্যামাইকা পেনাল্টি পেলেও ভিএআর বাতিল করে দেয় সেই সিদ্ধান্ত। আর তাতেই বেঁচে যায় কুরাসাওয়ের বিশ্বকাপ খেলার আশা।
অভিজ্ঞ ডাচ কোচ ডিক অ্যাডভোকাট পারিবারিক কারণে ম্যাচে সাইডলাইনে না থাকলেও তার শিষ্যরা ছয় ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘বি’-এর শীর্ষে জায়গা করে নেয়। তাদের ঠিক পেছনেই এক পয়েন্ট কম নিয়ে জ্যামাইকা। এর আগে বিশ্বকাপে সবচেয়ে ছোট দেশ হিসেবে নাম লিখিয়েছিল আইসল্যান্ড (২০১৮), জনসংখ্যা প্রায় ৩.৫ লাখ। সেই রেকর্ডও ভেঙে দিল কুরাসাও।
অন্যদিকে ৫২ বছর পর আবার বিশ্বকাপে উঠেছে আফ্রিকার দেশ হাইতি। রাজনৈতিক অস্থিরতার কারণে পুরো বাছাইপর্বই কুরাসাওতে খেলতে বাধ্য হওয়া হাইতি ১৯৭৪ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা করে নিল। নিকারাগুয়াকে ২-০ গোলে হারিয়ে তারা ইতিহাস গড়েছে। গোল দুটি করেছেন লুইসিয়াস ডন ডিডসন ও রুবেন প্রভিডেন্স। হন্ডুরাস–কোস্টারিকার ম্যাচ গোলশূন্য ড্র হওয়ায় গ্রুপ ‘সি’-এর শীর্ষে থেকে বিশ্বকাপ নিশ্চিত করে হাইতি।
এছাড়া পানামা ঘরের মাঠে এল সালভাদরকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপের টিকিট পেয়েছে। একই দিনে তিন ক্যারিবীয় দেশের এমন সাফল্যে ফুটবলবিশ্বে চমক তৈরি হয়েছে। কুরাসাওয়ের ঐতিহাসিক ওঠা এবং হাইতির ৫২ বছর পর ফেরার গল্প ক্যারিবীয় ফুটবলের নতুন উত্থানের ইঙ্গিত দিচ্ছে।
মিরপুরে ম্যাকব্রাইনের স্পিনে চাপে বাংলাদেশ
মুশফিকের শততম টেস্টে মাঠে থাকতে না পারার আক্ষেপ সাকিবের
ছবিতে দেখুন শততম টেস্টে মুশফিকের জন্য হরেক আয়োজন