মিরপুরে ক্যারিয়ারের শততম টেস্ট খেলতে নেমেছেন মুশফিকুর রহিম। ইতোমধ্যেই টস জিতে ব্যাটিং করছে বাংলাদেশ। আর হাজার মাইল দূর থেকে এমন দিনে মাঠে না থাকতে পারার আক্ষেপে পুড়ছেন বাংলাদেশ ক্রিকেটের কিংবদন্তি সাকিব আল হাসান।
এক ফেসবুক পোস্টে মুশফিককে শততম টেস্টের অভিনন্দন জানিয়ে সাকিব লিখেছেন, ‘আমার মনে পড়ে, যখন আপনি লর্ডসে আপনার প্রথম টেস্ট ম্যাচ খেলেছিলেন, আমি বিকেএসপির রিক্রিয়েশন রুমে বসে প্রতিটি বল দেখেছিলাম। সেই দিন থেকেই আপনি আমাকে এবং বাংলাদেশের অসংখ্য ক্রিকেটারকে অনুপ্রাণিত করেছেন। আপনি অনেক দিন ধরে খেলছেন আপনার সর্বোচ্চটাই দিয়ে। বয়সভিত্তিক দলে যখন আপনি নেতৃত্ব দিতেন, তখন থেকেই আপনাকে আমি আমার অধিনায়ক হিসেবে দেখতাম—এখনো দেখি, আর যত দিন ক্রিকেট খেলব, আপনিই আমার অধিনায়ক থাকবেন।’
শেষে আক্ষেপ প্রকাশ করে সাকিব লিখেছেন, ‘মুশফিক ভাই, এই শুভক্ষণে আপনার ১০০তম টেস্ট ম্যাচের জন্য শুভেচ্ছা জানাই। এই কীর্তি যেকোনো ক্রিকেটারের জন্যই অত্যন্ত ঐতিহাসিক। যেমন আপনার প্রথম ম্যাচের প্রতিটি বল দেখেছিলাম, তেমনি আপনার ১০০তম টেস্টের প্রতিটি বলও দেখব। আশা করি আপনি এই ম্যাচটা উপভোগ করবেন। যদি আপনার সঙ্গে খেলতে পারতাম এবং মাঠে আপনার এই গৌরব উদযাপন করতে পারতাম…।’
মুশফিকের শততম টেস্টে ব্যাটিংয়ে বাংলাদেশ
পেনাল্টি থেকে গোল করেও পেনাল্টি নিলেন না এস্তেভাও, ব্রাজিলের ড্র