গুগল তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল জেমিনি ৩-এর নতুন সংস্করণ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটির নির্বাহীরা এই নতুন মডেলকে তর্ক-বিশ্লেষণ ও কোডিং ক্ষমতার ক্ষেত্রে বিরাট উন্নতি হিসেবে বর্ণনা করেছেন।
নতুন এই মডেলটি এখনই গুগলের প্রধান সব প্রোডাক্টে ব্যবহারযোগ্য। এটি লিখিত তথ্য, ছবি এবং অন্যান্য মিডিয়া প্রক্রিয়াজাত করতে পারে, জটিল বিজ্ঞান ও গণিত সমস্যা সমাধান করতে সক্ষম এবং ইন্টারেক্টিভ গ্রাফিক্সের মাধ্যমে উত্তর প্রদর্শন করতে পারে।
গুগলের সিইও সুন্দর পিচাই উল্লেখ করেছেন, জেমিনি ৩-এর উন্নত যুক্তি ক্ষমতার ফলে কেবল দুই বছরের মধ্যেই এআই শুধু লেখা ও ছবি পড়া থেকে পরিপ্রেক্ষিত বোঝার পর্যায়ে পৌঁছেছে।
গুগল জেমিনি ৩-কে মূল প্রোডাক্ট ও ডেভেলপার টুলগুলোর সঙ্গে একত্রিত করে এআই প্রতিযোগিতায় নিজের অবস্থান মজবুত করার পরিকল্পনা করছে। বর্মানে এআই বাজারে তাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে আছে ওপেনএআই এবং অ্যানথ্রপিক।
গুগল ডীপমাইন্ডের প্রধান প্রযুক্তি কর্মকর্তা কোরায় কাভুকচুলু বলেছেন, এই মডেল ব্যবহারকারীদের যেকোনো ধারণাকে বাস্তবে রূপান্তরিত করতে সাহায্য করবে, এবং এটিকে জেমিনি এর এখন পর্যন্ত সবচেয়ে বুদ্ধিমান মডেল হিসেবে আখ্যায়িত করেছেন।
