সুদানের গৃহযুদ্ধ বন্ধের উদ্যোগ ট্রাম্পের

আপডেট : ২০ নভেম্বর ২০২৫, ০৯:১৪ এএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার (১৯ নভেম্বর) ঘোষণা করেছেন, সৌদি আরবের ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমানের অনুরোধে তিনি সুদানের চলমান গৃহযুদ্ধ শেষ করতে সহায়তা করবেন। ট্রাম্প সুদানের ভয়াবহ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে স্বীকার করেছেন যে, এই সংঘাত আগে তার নজরে আসেনি। তিনি জানান, সুদানের সেনাবাহিনী ও প্যারামিলিটারি র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর মধ্যে চলমান যুদ্ধ তার অগ্রাধিকার তালিকায় ছিলোনা। 

ট্রাম্প বলেন, তিনি এখন অবস্থা স্থিতিশীল করার জন্য আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গে কাজ করবেন, যার মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাত। যদিও সংযুক্ত আরব আমিরাত আরএসএফ কে অস্ত্র বা সৈন্য দিয়ে সমর্থন দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে।  
 
জাতিসংঘ বারবার এই যুদ্ধে আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণের আহ্বান জানিয়েছে। ২০২৩ সালের এপ্রিল থেকে এই যুদ্ধে বহু মানুষ নিহত হয়েছে এবং প্রায় এক কোটি ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। সুদানের সৌদি সমর্থিত সার্বভৌম কাউন্সিল, যার নেতৃত্বে আছেন সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহান, যুক্তরাষ্ট্র ও রিয়াদের সঙ্গে সহযোগিতার জন্য প্রস্তুতি প্রকাশ করেছে এবং রক্তপাত বন্ধে তাদের প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানিয়েছে।

সম্প্রতি আরএসএফ দারফুরের গুরুত্বপূর্ণ শহর এল-ফাশার দখল করার পর আন্তর্জাতিক উদ্বেগ বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতি মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার সতর্কবার্তা জারি করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত