ময়মনসিংহ ত্রিশালে অভিযান চালিয়ে বালু উত্তোলনে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করে নষ্ট করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ নভেম্বর) ত্রিশালের দুটি ভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করেন ত্রিশাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান।
তিনি জানান, উপজেলার বালিপাড়া ইউনিয়নের চর মাদাখালী এলাকায় প্রথম দফায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অবৈধ বালু উত্তোলনকারীরা নৌকায় করে দ্রুত পালিয়ে যায়। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত লোহার পাইপগুলো জব্দ করা হয় এবং প্লাস্টিকের পাইপ তাৎক্ষণিকভাবে নষ্ট করা হয়।
দ্বিতীয় দফায় কানিহারী ইউনিয়নের জিলকী নামক এলাকায় অভিযান চালানো হয়। স্থানীয় পরিবেশ ও নদী রক্ষায় প্রশাসনের এই ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় ত্রিশাল থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে।
অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ২ জনের কারাদণ্ড