ব্যারিস্টার মীর হেলাল

তারেক রহমানের নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গঠিত হবে

আপডেট : ২০ নভেম্বর ২০২৫, ০৯:৪৯ পিএম

আড়ম্বরহীন এক ব্যাতিক্রমী আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন পালন করেছে চট্টগ্রাম-৫ হাটহাজারী বায়েজিদ সংসদীয় আসনে বিএনপি। এ উপলক্ষে দুটি পৃথক এলাকা ভাগ করে নগরীর বায়েজিদ ও হাটহাজারীতে ফ্রী মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে ওষুধ ও চিকিৎসা সামগ্রী বিতরণ, এতিম ও দুস্থদের মাঝে খাবার ও বস্ত্র বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে নগরীর বায়েজিদ এলাকায় কাঁঠাল বাগানস্থ আজম নগরে প্রথম ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করে ব্যারিস্টার মীর হেলাল বলেন, দেশের সাধারণ মানুষ আগামীতে যে নুতন সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখছে, দেশনায়ক তারেক রহমানের ভিশনারী নেতৃত্বে সে স্বপ্ন বাস্তবায়িত হবে।

আগামী নির্বাচনে ধানের শীষ ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়ে মীর হেলাল বলেন, মানুষের সকল মৌলিক চাহিদা পূরণ করে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে দেশে তারেক রহমানের বিকল্প কোনও নেতৃত্ব  নেই।

এ সময় মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ বায়েজিদ থানা বিএনপির সাবেক সভাপতি আবদুল্লাহ আল হারুন, বিএনপিনেতা এস এম আবুল ফয়েজ, আবু মুছা, মোহাম্মদ বেলাল, জাফর আহমেদ খোকন, আবদুল করিম, মকবুল হোসন অরুপ বডুয়া, স্বেচ্ছাসেবক দলের কামরুল ইসলাম, আলতাফ হোসেন, আবু সুফিয়ান সুমনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিকেলে মীর হেলাল  হাটহাজারী পৌর সদরে মীরের হাট এলাকায় আরেকটি ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন। সেখানে অর্ধশত বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে কয়েক শত নারী-পুরুষ, শিশু কিশোর ফ্রি ওষুধ সামগ্রীসহ চিকিৎসা নেন। এ সময় স্থানীয় মাদরাসায় এতিম দুস্থ শিশুদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ করা হয়।

এ উপলক্ষে আগত এলাকাবাসীর উদ্দেশ্যে মীর হেলাল বলেন, আজকে বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের দেওয়া চিকিৎসা সেবা তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আপনাদের জন্য উপহার। আপনারা ধানের শীষে ভোট দিন, আমরা সকলে মিলেমিশে একটি শান্তি ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ব। তিনি আগামী এক সপ্তাহে হাটহাজারীর প্রতিটি ইউনিয়নে একটি করে ফ্রি মেডিকেল ক্যাম্প আনুষ্ঠানের ঘোষণা দেন।

এ সময় উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুর মোহাম্মদ পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব জাকের হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান, উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য রফিকুল আলম, বিএনপি নেতা আইয়ুব খান, পৌর বিএনপির সদস্য সচিব অহিদুল আলম, পৌর বিএনপির  সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুস শুক্কুর মেম্বার, আব্দুল মান্নান উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত