ভূমিকম্পে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পা ভেঙে গেছে ছাত্রদল নেতার

আপডেট : ২১ নভেম্বর ২০২৫, ০১:৩৬ পিএম

ভূমিকম্পের সময় সিঁড়ি দিয়ে দ্রুত নামতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক ও ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেলের জিএস পদে নির্বাচন করা শেখ তানভীর বারী হামিমের পা ভেঙে গেছে।

আজ শুক্রবার (২১ নভেম্বর) সকালে ভূমিকম্পের সময় এ দুর্ঘটনা ঘটে।

হামিম এ ব্যাপারে ফেসবুকে লিখেন, সকলে দুআ করবেন। সিঁড়ি থেকে নামতে যেয়ে পা ভেঙে গেছে। নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী…”

এর আগে সকাল ১০টা ৩৮ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশাল থেকে ৭ কিলোমিটার দূরে বলে জানা গেছে। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিস) বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ৫। পার্শ্ববর্তী দেশ ভারতেও এই ভূমিকম্প অনুভূত হয়। এনডিটিভির খবরে বলা হয়, ভারতের পশ্চিমবঙ্গের কলকাতাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত