আয়ারল্যান্ডের বিপক্ষে চলতে মিরপুর টেস্টে দারুণ বোলিং করেছেন তাইজুল ইসলাম। তার বল খেলতে নাভিশ্বাস উঠেছে আইরিশ ব্যাটারদের। অতিথিদের প্রথম ইনিংসে ৪ উইকেট তুলে নিয়ে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় তাইজুল বসলেন সাকিব আল হাসানের পাশে।
টেস্টে ২৪৬ উইকেট নিয়ে অনেকদিন ধরেই শীর্ষে ছিলেন সাকিব। রাজনৈতিক কারণে দীর্ঘদিন ধরেই তিনি জাতীয় দলের বাইরে আছেন। ফেরার কোনো সম্ভাবনাও নেই। তাই তার উইকেটসংখ্যা ২৪৬টিতেই আটকে আছে। এবার তার পাশে বসলেন তাইজুল ইসলাম। সবকিছু ঠিক থাকলে এই টেস্টেই সাকিবকে ছাড়িয়ে এককভাবে দেশের সর্বোচ্চ উইকেটশিকারী হবেন তাইজুল।
আজ শুক্রবার ম্যাথু হামফ্রিজকে বিদায় করে সাকিবকে স্পর্শ করেন তাইজুল। তাইজুলের বলে রিভার্স সুইপ করে ব্যাকওয়ার্ড পয়েন্টে সৈয়দ খালেদ আহমেদের হাতে ধরা পড়েন হামফ্রিজ। এরই সাথে আয়ারল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয় ২৬৫ রানে। বাংলাদেশ পায় ২১১ রানের বড় লিড। ৭৬ রানে ৪ উইকেট নিয়ে বাংলাদেশের সফলতম বোলার তাইজুল। দুটি করে উইকেট নেন সৈয়দ খালেদ আহমেদ ও হাসান মুরাদ।
আইরিশদের ফলোঅন করানোর সুযোগ থাকলেও বাংলাদেশ সে পথে হাঁটেনি। বরং দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে নাজমুল হোসেন শান্তর দল। ম্যাচের আড়াই দিনের বেশি বাকি থাকায় শততম টেস্ট খেলতে নামা মুশফিকুর রহিমের সামনে এখন জোড়া সেঞ্চুরির সুযোগ। ইতিহাসে একমাত্র ব্যাটসম্যান হিসেবে শততম টেস্টে জোড়া সেঞ্চুরি করেছিলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি অধিনায়ক রিকি পন্টিং।
ফলোঅন করায়নি বাংলাদেশ; মুশফিকের সামনে জোড়া সেঞ্চুরির সুযোগ
৭ উইকেট শিকার করে হ্যাটট্রিকের দূয়ারে মিচেল স্টার্ক
ভয়াবহ ভুমিকম্পে বন্ধ হয়ে যায় মিরপুর টেস্টের খেলা