আনুষ্ঠানিক ঘোষণা আসার আগেই জানা গেল, আগামী বছরের শুরুতে ভারতের এবং শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য টি-২০ বিশ্বকাপে কে কোন গ্রুপে পড়তে যাচ্ছে। ‘ক্রিকবাজ' জানিয়েছে, একই গ্রুপে পড়েছে বাংলাদেশ এবং ইতালি। এর মাঝে ইতালি প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে। আবার দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান একই গ্রুপে পড়েছে।
ক্রিকবাজ জানিয়েছে, অংশগ্রহণকারী দলগুলোকে চারটি গ্রুপে ভাগ করা হবে। প্রতি গ্রুপে পড়েছে পাঁচটি করে দল। বর্তমান চ্যাম্পিয়ন ভারত তুলনামুলক সহজ গ্রুপে পড়লেও সহ-আয়োজক শ্রীলঙ্কার ভাগ্য অতটা সুপ্রসন্ন নয়। তাদের গ্রুপে পড়েছে তিনটি টেস্ট খেলুড়ে দল- অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও ওমান। আর ভারতের গ্রুপে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ছাড়াও থাকতে পারে নেদারল্যান্ডস, নামিবিয়া, ও যুক্তরাষ্ট্র।
বাংলাদেশ আছে গ্রুপ অব ডেথে। কঠিন এই গ্রুপে টাইগারদের সঙ্গী হতে যাচ্ছে সাবেক দুই চ্যাম্পিয়ন ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল (১৭) এবং ইতালি (২৮)। বর্তমান রানার্স-আপ দক্ষিণ আফ্রিকাও চ্যালেঞ্জের মুখোমুখি। তাদের গ্রুপে থাকছে নিউজিল্যান্ড, আফগানিস্তান, আরব আমিরাত এবং কানাডা। ভারত ও শ্রীলঙ্কার মাটিতে ২০২৬ সালের ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২৫ নভেম্বর আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের গ্রুপগুলো প্রকাশ করা হতে পারে।
ভারতে মুম্বাই, কলকাতা, চেন্নাই, দিল্লি ও আহমেদাবাদ বিশ্বকাপের ম্যাচগুলো আয়োজিত হবে। শ্রীলঙ্কায় কলম্বোতে দুইটি আন্তর্জাতিক ভেন্যু এবং ক্যান্ডিতে অনুষ্ঠিত হবে কিছু ম্যাচ। যদি পাকিস্তান শিরোপার লড়াইয়ে না উঠে, তাহলে আহমেদাবাদে অনুষ্ঠিত হবে ফাইনাল। আর পাকিস্তান ফাইনালে উঠলে শিরোপার লড়াই হবে কলম্বোতে। প্রতি গ্রুপের শীর্ষ দুই দল সুপার এইটে উঠবে। সেখান থেকে শীর্ষ চার দল সেমিফাইনাল খেলবে।
টেস্টে বাংলাদেশের সর্বাধিক উইকেটশিকারী এখন তাইজুল
কাবাডি বিশ্বকাপে প্রথম পদক; ইতিহাস গড়ল বাংলাদেশের মেয়েরা
বাংলাদেশিদের আতিথেয়তায় আমি মুগ্ধ: সাদিও মানে