রংপুরের পীরগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচনে সভাপতি হিসেবে এটিএম মাজহারুল আলম মিলন ও সাধারণ সম্পাদক হিসেবে হাবিবুর রহমান হাবিব নির্বাচিত হয়েছেন।
শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রেসক্লাব মিলনায়তনে ভোট শেষ ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার সাংবাদিক হাসান।
নির্বাচিত বাকিরা হলেন-যুগ্ম সাধারণ সম্পাদক-১ পদে দৈনিক মানবজমিন পত্রিকার সাংবাদিক আনজারুল হক ও যুগ্ম-সাধারণ সম্পাদক-২ পদে দৈনিক দেশ রূপান্তরের পীরগঞ্জ উপজেলা প্রতিনিধি এম এ রহিম একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
এছাড়া সাংগাঠনিক সম্পাদক যুগের আলো পত্রিকার প্রতিনিধি আব্দুল করিম সরকার,দপ্তর সম্পাদক সকালের সময় পত্রিকার সাংবাদিক মিনহাজুল ইসলাম মিলন, অর্থ সম্পাদক দাবানল পত্রিকার সাখওয়াত হোসেন, শিক্ষা ক্রীড়া ও পাঠাগার সম্পাদক দৈনিক কালের খবর পত্রিকার সাংবাদিক কামরুল হাসান সাগর প্রধান, ধর্ম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মানব কন্ঠের প্রতিনিধি আশিকুর রহমান আশিক, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক কালের ছবি পত্রিকার প্রতিনিধি কামরুল হাসান মিলন, তথ্য,যোগাযোগ ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক দৈনিক পরিবেশ পত্রিকার স্টাফ রিপোটার সাংবাদিক বাদল মিয়া।
