আয়ারল্যান্ড সিরিজে সাকিব আল হাসানকে ছাড়িয়ে টেস্ট ক্রিকেটে দেশের সর্বোচ্চ উইকেটশিকারী হয়ে গেছেন তাইজুল ইসলাম। ২৪২ উইকেট নিয়ে সিরিজ শুরু করা এই স্পিনারআজ টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে টেস্টে ২৫০ উইকেট শিকার করেছেন। ছাপিয়ে গেছেন সাকিবের ২৪৬ উইকেটের রেকর্ড।
আজ রবিবার সকালে ২১ রান করা ম্যাকব্রাইনকে এলবিডব্লিউ করে তাইজুল এই মাইলফলক স্পর্শ করেন। এর আগে রেকর্ড হারানোর দিনে তাইজুলকে অভিনন্দন জানতে কার্পণ্য করেননি সাকিব। নিজের ভেরিফয়েড ফেসবুক অ্যাকাউন্টে সাকিব লিখেছেন, ‘অভিনন্দন তাইজুল। আমি মনে করি, ক্যারিয়ার শেষে তোমার নামের পাশে ৪০০ উইকেট থাকবে। শুভকামনা।’
তাইজুলকে অভিনন্দন জানিয়েছেন মিরপুরে শততম টেস্ট খেলতে নামা মুশফিকও, ‘টেস্টে দেশের সর্বোচ্চ উইকেট...অভিনন্দন তাইজুল। আরও আসছে, ইনশাল্লাহ।’
বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন ফেসবুকে তাইজুলকে নিয়ে লিখেছেন, ‘টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার জন্য অভিনন্দন তাইজুল ভাই। কী দারুণ ঐতিহাসিক অর্জন! আপনি সব সময় দলের জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন, নিজের ভূমিকা নীরবে সততার সঙ্গে নিখুঁতভাবে পালন করেছেন। আমি আপনার জন্য খুব গর্বিত। আমাদের অনুপ্রেরণা হয়ে থাকুন।’
২ গোল খেয়ে ৬ গোল দিল বায়ার্ন মিউনিখ
বার্নসের জোড়া গোলে ম্যান সিটিকে হারাল নিউক্যাসল