স্কুলছাত্রী সুমাইয়াকে আত্মহত্যায় প্ররোচনাকারীদের বিচার দাবি

আপডেট : ২৪ নভেম্বর ২০২৫, ০৩:৫৫ পিএম

মাদারীপুরের শিবচরে দশম শ্রেণির ছাত্রী সুমাইয়াকে আত্মহত্যায় প্ররোচনাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে সুমাইয়ার বিদ্যালয়ের সহপাঠী ও স্থানীয় মানুষ অংশগ্রহণ করে।

আজ সোমবার বেলা ১২টার দিকে শিবচর উপজেলার উমেদপুর অজিফা রবিউল্লাহ লাইসিয়াম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে চান্দেরচর বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি চান্দেরচর বাজার থেকে শুরু হয়ে এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় শহীদ মিনারে এসে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে পরিবারের সদস্যরা অভিযোগ করেন, তুচ্ছ একটি বিষয় নিয়ে স্থানীয় প্রভাবশালী ইব্রাহিম মাদবর তার লোকজন নিয়ে বাড়িতে এসে সুমাইয়াকে নানা কুরুচিপূর্ণ ও অপমানজনক কথা বলেন। সেই অপমানের যন্ত্রণা সইতে না পেরে সুমাইয়া আত্মহত্যা করে। আমরা সুমাইয়াকে আত্মহত্যায় প্ররোচনাকারীদের সঠিক বিচার চাই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত