রাশিয়ার ড্রোন হামলায় জ্বলছে দক্ষিণপূর্ব ইউক্রেন

আপডেট : ২৬ নভেম্বর ২০২৫, ০১:১৩ পিএম

রাশিয়ার সেনারা দক্ষিণপূর্ব ইউক্রেনের জাপোরিজিয়া শহরে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে এ হামলা থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে ১২ জন আহত হন এবং বেশ কিছু ভবন ও গাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, জানিয়েছে স্থানীয় গভর্নর ইভান ফেডোরভ। 

হামলায় দোকান ধ্বংস হয়ে গেছে, সাতটি আবাসিক ব্লক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং গাড়িগুলো ভাঙচুর করা হয়েছে। ফেডোরভ জানিয়েছেন, ১২টি স্থানে উদ্ধার কাজ চলছে, যেখানে জরুরি পরিষেবা, পুলিশ এবং চিকিৎসা দল মোতায়েন করা হয়েছে।

স্থানীয়দের দেওয়া ছবিতে দেখা গেছে,দমকলবাহিনী বহুতলা ভবনে লেগে থাকা আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করছেন এবং সড়কে দগ্ধ গাড়ি পড়ে আছে। জরুরি পরিষেবা জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণের মধ্যে আনা হচ্ছে।

যদিও রাশিয়ার সেনারা জাপোরিজিয়া অঞ্চলের বড় অংশ দখল করেছে, শহরটি ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে। পাশাপাশি, রাশিয়ার নিয়োগকৃত অঞ্চলের প্রধান ইভগেনি বেলিতস্কি দাবি করেছেন, ইউক্রেনীয় সেনারা রাশিয়ার নিয়ন্ত্রণাধীন এলাকায় বিদ্যুৎকাঠামোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত