ময়মনসিংহের ত্রিশাল উপজেলার হরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু সাঈদকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৬ নভেম্বর) দুপুর ২টার দিকে ত্রিশালের গোলাভিটা এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের একটি মামলার ভিত্তিতে এই গ্রেপ্তার পরিচালিত হয়েছে। আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে থানা হেফাজতে নেওয়া হয়েছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মনসুর আহমেদ জানান, পরবর্তী পর্যায়ে মামলার নথি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
