পার্বতীপুর

প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককের কাছে কৈফিয়ত তলব

আপডেট : ২৭ নভেম্বর ২০২৫, ১২:০২ পিএম

দিনাজপুরের পার্বতীপুরে হাবড়া ইউনিয়নের বনকরবী উপজাতীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মো. সাজ্জাদুল ইসলামকে কৈফিয়ত তলব করেছে দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ। বুধবার (২৬ নভেম্বর) ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকে চিঠি দিয়ে কৈফিয়ত তলব করেন দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ এম শাহজাহান সিদ্দিক।

কৈফিয়ত তলবে তিনি উল্লেখ করেন, বনকরবি উপজাতীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ আলুর কোন্ড স্টোরেজ শিরোনামে গত ১১ নভেম্বর অনলাইন দেশ রূপান্তর পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। যেহেতু, আপনি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব নেওয়ার পর থেকে বিদ্যালয়টি নিজের মতো করে চালান। অভিভাবকদের সঙ্গে অশোভন আচরণ করে থাকেন। বিদ্যালয়ের ভবনের শ্রেণিকক্ষ দখল করে ব্যক্তিগত কাজে আলুর ক্লোড স্টোরেজ হিসেবে ব্যবহার করা হচ্ছে। শিক্ষার্থীর উপস্থিত হার কম। এমতাবস্থায় দায়িত্ব কর্তব্যে অবহেলা ও অসাধাচরণের কারণে সরকারি কর্মচারী (শৃংঙ্খলা ও আপিল) বিধিমালা মতে অসদাচরণের অভিযোগে অভিযুক্ত করে কেন আপনার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না তার সন্তোষজনক জবাব আগামী সাত কর্মদিবসের মধ্যে নিম্ন স্বাক্ষরকারীর দপ্তরে দাখিল করার জন্য নির্দেশ দেওয়া হলো। অন্যথায় আপনার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

গত ১১ নভেম্বর ‘পার্বতীপুরে প্রাথমিক স্কুলের শ্রেণিকক্ষ আলুর কোল্ড স্টোরেজ’ শিরোনামে দেশ রূপান্তর অনলাইনে সংবাদ প্রকাশ হওয়ার পর শিক্ষা মন্ত্রণালয় থেকে শুরু করে জেলা ও উপজেলায় তোলপাড় শুরু হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত