আগামী ৩০ নভেম্বর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলামের আগে দলগুলো পছন্দের ক্রিকেটারদের সরাসরি সাইনিং করছে। সেই ধারাবাহিকতায় আসন্ন আসরে হুট করে যুক্ত হওয়া দল ‘নোয়াখালী এক্সপ্রেস’ সরাসরি সাইনিং করাল সৌম্য সরকার এবং হাসান মাহমুদকে। অন্যদিকে নিলামে ‘বি’ ক্যাটাগরিতে নেমে গেছেন টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
৬টি দল নিয়ে ১৯ ডিসেম্বর থেকে মাঠে গড়াতে যাচ্ছে বিপিএলের ১২তম আসর। ফাইনাল হবে ১৬ জানুয়ারি। দেশ ট্রাভেলসের মালিকানাধীন নোয়াখালীর কোচ হয়েছেন খালেদ মাহমুদ সুজন। সৌম্য-হাসান ছাড়াও তারা বিদেশি ক্রিকেটার হিসেবে জনসন চার্লসকে যুক্ত করতে যাচ্ছে। গত আসরে সৌম্য রংপুর রাইডার্স এবং হাসান খুলনা টাইটান্সের হয়ে খেলেছেন।
৩০ নভেম্বর হতে যাওয়া নিলামে বিদেশি ক্রিকেটার হিসেবে ৫০০ জনেরও বেশি নাম নিবন্ধন করলেও চূড়ান্ত তালিকায় জায়গায় পেয়েছেন ২৫০ জন। এদিকে, বাংলাদেশের স্থানীয় ১৫৮ জন ক্রিকেটার ওই চূড়ান্ত তালিকায় আছেন। নুরুল হাসান সোহানকে সরাসরি দলে নিয়েছে রংপুর রাইডার্স। শেখ মেহেদী এবং তানভীর ইসলামকে নিয়েছে চট্টগ্রাম রয়্যালস। এছাড়া সাইফ হাসান ঢাকা ক্যাপিটালস, নাসুম আহমেদ সরাসরি গেছেন সিলেট টাইটান্সে।
‘এ’ ক্যাটাগরিতে এক নম্বরে থাকা লিটন কুমার দাসকে কোনো দল সরাসরি সাইন করায়নি। এই ক্যাটাগরি থেকে মেহেদি হাসান মিরাজকে নিয়েছে সিলেট টাইটান্স, মুস্তাফিজুর রহমানকে রংপুর রাইডার্স এবং তাসকিন আহমেদকে সরাসরি দলে নিয়েছে ঢাকা ক্যাপিটালস।
দুই দিনে শেষ হওয়া টেস্টের উইকেটকে ‘খুব ভালো’ বলল আইসিসি
এমবাপ্পের চার গোলে রিয়ালের নাটকীয় জয়
নাটকীয় ম্যাচে পাঁচ গোলে বিধ্বস্ত টটেনহ্যামের প্রথম হার