হযরত শাহ মখদুম (রহ.) এর মাজার জিয়ারত করে প্রচারণা শুরু করেছেন রাজশাহী-২ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র মিজানুর রহমান মিনু। শুক্রবার (২৯ নভেম্বর) নগরীর দরগা জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে দলীয় নেতাকর্মীদের নিয়ে মাজার জিয়ারত করেন মিজানুর রহমান মিনু।
এরপরই নগরীর ৯নম্বর ওয়ার্ডে গণসংযোগ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১দফা সম্মলিত লিফলেট বিতরণ করেন মিনু।
এ সময় মিনু বলেন, বিএনপি হচ্ছে জনগণের দল। এই দলে কোনো ভেদাভেদ নেই। সবাই এক কাতারে রয়েছে। ধানের শীষ হচ্ছে উন্নয়নের প্রতীক। এই প্রতীক শুধু বিএনপির নয়, সারা দেশের সকল জনগণের। এজন্য কারো কথায় বিভ্রান্ত না হয়ে আসন্ন নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
প্রচারণাকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাসিকের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, নগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ, সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি আসলাম সরকার, জয়নাল আবেদীন শিবলী, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু, রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) শরিফুল ইসলাম জনি, সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, নগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক প্রমুখ।
