বিএনপি নেতার বাড়ি থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, খবর পেয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সাইফুল ইসলাম, ডিবি পুলিশের একটি টিম, কোতোয়ালি থানা ও সাজিয়ালী ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেন। 

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ০৬:১৩ পিএম

যশোরে এক ইউনিয়ন বিএনপির নেতার বাড়ি থেকে একটি চিরকুট দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে সদর উপজেলার ছাতিয়ানতলা গ্রামের শিমুল হোসেনের বাড়িতে এই ঘটনা ঘটে।

শিমুল হোসেন চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক ও স্থানীয় ছাতিয়ানতলা চুড়ামনকাটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক।

ভুক্তভোগী শিমুল হোসেন বলেন,‘সকালে বাড়ির উঠানের একপাশে দুটি লাল টেপের জর্দার কৌঠা সাদৃশ্য বস্তু দেখতে পাই। একটু কাছেই যেয়ে দেখি এগুলো ককটেল সাদৃশ্য। পরে পুলিশকে খবর দিলে তারা এসব ককটেল উদ্ধার করে। পরে ককটেলের পাশেই একটি চিরকুট পাওয়ায়। সেখানে দুবৃর্ত্তরা হত্যার হুমকিসহ বিভিন্ন গালিগালাজ লেখা ছিল।’

অভিযোগের সুরে তিনি বলেন, ‘বৃহস্পতিবার রাতে কে বা কারা বাড়িতে ককটেল ২টি ছুড়ে মারে। যারা দেশকে অস্থিতিশীল করতে চায় তারাই এই কাজ করছে। দুর্বৃত্তরা আমার বাড়িতে ককটেল বিস্ফারণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করতে চেয়ে ছিল। কিন্তু এগুলো বিস্ফারণ ঘটেনি।’

এই ধরণের ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে বলেও জানান তিনি।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, খবর পেয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সাইফুল ইসলাম, ডিবি পুলিশের একটি টিম, কোতোয়ালি থানা ও সাজিয়ালী ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেন। এসময় তারা স্থানীয়দের সঙ্গে কথা বলেন। পরে তারা অবিস্ফোরিত অবস্থায় বোমাসদৃশ দুইটি বস্তু ও চিরকুট উদ্ধার করেছে। এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে বলে জানান তিনি। 

এ ঘটনার খবর পেয়ে চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক আবু সাইদ, সাধারণ সম্পাদক মাস্টার মিজানুর রহমানসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ধরনের ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

সর্বশেষ সর্বাধিক পঠিত