ঢাকা-খুলনা মহাসড়কে বাসচাপায় কলেজছাত্রী নিহত 

আপডেট : ২৯ নভেম্বর ২০২৫, ০২:৫৫ পিএম

ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় সাহিদা আক্তার নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। শনিবার ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে সোয়াদী বাসস্ট্যান্ড এলাকার এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সাহিদা আক্তার (১৮)  উপজেলার আলগী ইউনিয়নের সৌয়াদী গ্রামের শেখ শাহাদাত হোসেনের মেয়ে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন জানান, শনিবার সকাল ১০টার দিকে কলেজছাত্রী সাহিদা আক্তার ওই এলাকার মহাসড়ক পার হওয়ার সময় বিপরীতদিক থেকে আসা ইমারত পরিবহনের বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে সাহিদা নিহত হন। পরে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় ক্ষুব্ধ গ্রামবাসী দুই-তিনটি যানবাহন ভাঙচুর করেন। পরে হাইওয়ে পুলিশ, স্থানীয় থানা পুলিশ ও যৌথ বাহিনী দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বর্তমানে যানচলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত