বিপিএল নিলামের পর দিন আরেক বিদেশীকে সরাসরি চুক্তিতে দলে নিলো। ফ্র্যাঞ্চাইজিটি এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে পাকিস্তানি বা হাতি ব্যাটিং অলরাউন্ডার হুসেইন তালাতকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে। আগেও বিপিএলে খেলেছেন তালাত, ফলে বাংলাদেশি দর্শক–সমর্থকদের কাছে তিনি নতুন নন।
চট্টগ্রাম কিংসের হয়ে সর্বশেষ বিপিএল খেলেছিলেন তালাত। তিন ম্যাচে তাঁর মোট রান ছিল ৪২, যার মধ্যে এক ইনিংসেই করেন ৪০। বল হাতে মৌসুমে শিকার করেছিলেন একটি উইকেট। ২০২ টি-টোয়েন্টিতে প্রায় ৮২ উইকেট নিয়েছেন তালাত।
নিলামের আগেই নিজেদের স্কোয়াড গুছিয়ে নিতে শুরু করেছিল রাজশাহী। আগেভাগেই দলে টেনে নেয় তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ এবং সাহিবজাদা ফারহানকে।
নিলাম দিনের কেনাকাটাও ছিল বেশ আকর্ষণীয়। নতুন সংযোজনদের তালিকায় আছেন জিশান আলম, তানজিম হাসান সাকিব, ইয়াসির আলী রাব্বি, আকবর আলী, রিপন মন্ডল, হাসান মুরাদ, আব্দুল গাফফার সাকলাইন, এসএম মেহরাব, রবিউল হক, ওয়াসি সিদ্দিকী ও মুশফিকুর রহিম।
বিদেশি কোটায় রাজশাহী দলে যুক্ত হয়েছে দুজন—শ্রীলঙ্কার দুষন হেমন্তা এবং পাকিস্তানের জাহানদাদ খান।
দলের দায়িত্বে থাকা কোচ হান্নান সরকার জানিয়েছেন, রাজশাহী এখনও দল নিয়ে আরও কিছু চমক নিয়ে আসতে পারে। তাঁর ভাষায়, ‘সমর্থকদের জন্য আরও সারপ্রাইজ থাকতে পারে।’
অংকন আছে, শামীমও স্কোয়াডে শেষ ম্যাচে খেলবে কে?