বিড়াল কবুতরের বাচ্চা খেয়ে ফেলায় মারামারি, নিহত ১

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৫, ০৮:১১ পিএম

প্রতিবেশীর বিড়াল কবুতরের বাচ্চা খেয়ে ফেলাকে কেন্দ্র করে ঝগড়ার ও মারামারির ঘটনায় আহত নাসিরউদ্দীন (৫৫) নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মঙ্গলবার দুপুরে সাইনবোর্ডস্থ প্রো-একটিভ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শম্ভুপুরা ইউনিয়নের ভিটিকান্দী গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে নাসির উদ্দীন মারা যান। 

এরর আগে মৃত নাসিরউদ্দীনের ছোট ভাই আক্তার হোসেন প্রতিবেশী মৃত সুলতান মিয়ার ছেলে আসাদুল্লাহ (৫০), তার ছোট ছেলে আবির (২৫), বড় ছেলে অভি (২৮), তার স্ত্রী জুলেখা আক্তার বেবি (৩৮), রকমত উল্লাহর ছেলে রাসেল (৩৮) সহ আরো ২-৩ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে গত ৩০ ডিসেম্বর সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন।

আক্তার হোসেন বলেন, গত রবিবার আমার কবুতরের বাচ্চা আসাদুল্লাহর বিড়াল খেয়ে ফেললে আমি তার কাছে বিচার দিতে যাওয়ার তারা আমার ও আমার বড়ভাইসহ পরিবারের ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হলে আমার ভাইকে প্রো-একটিভ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার আমার বড়ভাই চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

বিবাদী আসাদুল্লাহর সাথে মোবাইলে যোগাযোগ করলে তা বন্ধ আছে বলে জানা যায়।

সোনারগাঁ থানার ওসি তদন্ত রাশেদ হাসান খান বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। খুব শীঘ্রই আসামিদেরকে আইনের আওতায় আনার জন্য অভিযান অব্যাহত রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত