লা লিগার শীর্ষে অবস্থান আরও শক্ত করল বার্সেলোনা। এক গোল পিছিয়ে পড়েও আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে তারা ৩-১ গোলের নাটকীয় জয় তুলে নিয়েছে। এই জয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান চারয়ে উন্নীত করেছে কাতালান জায়ান্টরা।
মঙ্গলবার রাতের ম্যাচে টানা সাত জয় নিয়ে দুর্দান্ত ফর্মে থাকা আতলেতিকো ম্যাচের শুরুতেই এগিয়ে যায়। ১৮ মিনিটে সমন্বিত আক্রমণে আলেক্স বায়েনা গোল করে অতিথিদের এগিয়ে দেন। প্রথমে অফসাইডের সিদ্ধান্ত হলেও ভিডিও সহায়তায় গোলটি বৈধ ঘোষণা করা হয়। তবে আট মিনিটের মধ্যেই সমতা ফেরান রাফিনহা। পেদ্রির নিখুঁত বাড়ানো বল পেয়ে গোলরক্ষককে পরাস্ত করে ফাঁকা জালে বল পাঠান তিনি।
এরপর পেনাল্টি পেলেও রবার্ট লেভানডোস্কি সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন। তার নেওয়া শট গোলপোস্টের অনেক ওপর দিয়ে চলে যায়। দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বার্সেলোনা। লেভানডোস্কির পাস থেকে দানি ওলমো বক্সের ভেতর সুযোগ পেয়ে নিচু শটে গোল করে দলকে এগিয়ে দেন। তবে গোল করার সময় পড়ে গিয়ে বাঁ কাঁধে আঘাত পান ওলমো। পরে ব্যথা নিয়ে মাঠ ছাড়েন তিনি। তার জায়গায় নামেন ফেরান তোরেস।
আতলেতিকো সমতায় ফেরার বেশ কিছু সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি। শেষদিকে আলেক্স বালদের নিচু ক্রস থেকে কাছ থেকে বল জালে পাঠান তরেস, নিশ্চিত করেন বার্সেলোনার জয়। এই জয়ে লিগ টেবিলের শীর্ষে বার্সেলোনার অবস্থান আরও মজবুত হলো। একদিকে তারা শিরোপা দৌড়ে বড় সুবিধা পেল, অন্যদিকে আতলেতিকোর দীর্ঘ অপরাজেয় যাত্রারও ইতি ঘটল।
দ্রুততম ১০০ গোলের রেকর্ড ভাঙলেন হালান্ড
মারিয়ার গোলে সমতা, শেষের গোলে হার আফঈদাদের