ভারতীয় ক্রিকেটের সুপারস্টার বিরাট কোহলিকে আবারও দেখা যাবে ঘরোয়া ক্রিকেটে। আগামী ২৪ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া সাদা বলের টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফিতে তিনি খেলবেন। দিল্লি জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি রোহন জেটলির বরাত দিয়ে এই তথ্যটি নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
জাতীয় দলের হয়ে কোহলি এখন শুধু ওয়ানডে খেলেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলতি সিরিজের প্রথম ম্যাচে বিস্ফোরক সেঞ্চুরিও করছেন। ৩৭ বছর বয়সী এই ব্যাটসম্যান ২০১০ সালের ফেব্রুয়ারিতে বিজয় হাজারে ট্রফিতে খেলেছিলেন। দীর্ঘ ১৫ বছর পর তাকে আবারও দেখা যাবে ঘরোয়া ক্রিকেটে। রোহন বলেছেন, ‘তিনি বিজয় হ্জারে ট্রফিতে খেলবেন। কতগুলো ম্যাচে খেলবেন তা এখনও নিশ্চিত নয়। তবে তার উপস্থিতি দিল্লি দলের জন্য দারুণ ব্যাপার।’
২৪ ডিসেম্বর বেঙ্গালুরুতে আন্দ্রার বিপক্ষে ম্যাচ দিয়ে দিল্লি তাদের বিজয় হাজারে অভিযান শুরু করবে। তারা মোট ৬টি ম্যাচ খেলবে। কোহলির উপস্থিতিতে মাঠে ভক্তদের উপস্থিতি উল্লেখযোগ্য হারে বাড়ার সম্ভাবনা রয়েছে। এর আগে গত বছর কোহলি রঞ্জি ট্রফি খেলতে নেমে তোলপাড় ফেলে দিয়েছিলেন। ১২ বছর পর প্রথম শ্রেণির ঘরোয়া ক্রিকেটে তার খেলা দেখতে স্টেডিয়ামের গ্যালারি ভরে উঠেছিল। এবারও তেমনই কিছু হওয়ার সম্ভাবনা দেখছেন আয়োজকেরা।
কোহলির মতো সাবেক অধিনায়ক রোহিত শর্মাও মুম্বাইয়ের হয়ে বিজয় হাজারে ট্রফিতে খেলবেন। আসলে রোহিত-কোহলি দুজনেই একটি ফরম্যাট খেলে যাওয়ায় প্রস্তুতির পর্যাপ্ত সুযোগ পান না। ১১ জানুয়ারি থেকে শুরু হবে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ। বিজয় হাজারে ট্রফিতে খেলে এই দুই সুপারস্টার সেই সিরিজের প্রস্তুতিও নিতে পারবেন। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তাদের সেরকম নির্দেশনাই দিয়েছে।
এবার ম্যানচেস্টার ইউনাইটেডে নেইমারের আগমনের গুঞ্জন
প্রথমবার দুইশ ছক্কার মাইলফলকে বাংলাদেশ
গণমাধ্যম যতই পেছনে লাগুক, আমরা উপভোগ করব: স্টোকস