চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে দুই বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
তিনি এ ঘটনার স্বাধীন তদন্ত এবং সীমান্তে সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
বুধবার রাতে ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ‘সীমান্তে আর কত জীবন যাবে’ শিরোনামে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি তুলে ধরেন।
ডা. শফিকুর রহমান লিখেছেন, বিভিন্ন সংবাদমাধ্যম ও স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, রবিবার (৩০ নভেম্বর) গভীর রাতে শিবগঞ্জ সীমান্তে বিএসএফের হাতে দুই যুবক নিহত হন এবং তাদের মরদেহ পদ্মা নদীতে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
তিনি উল্লেখ করেন, ভারতের পক্ষ থেকে অতীতে বহুবার সীমান্তে হত্যাকাণ্ড বন্ধের আশ্বাস দেওয়া হলেও বাস্তবে এসব ঘটনা থামছে না।
তার প্রশ্ন- মানবাধিকার লঙ্ঘনের এসব ঘটনার স্থায়ী সমাধানে ভারত কি এবার সত্যিই দৃশ্যমান উদ্যোগ নেবে?
বাংলাদেশ সরকারের প্রতিও তিনি আহ্বান জানান- ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে এমন দুঃখজনক ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ নিশ্চিত করতে হবে।
ইসলামী ছাত্রী সংস্থার নেতৃত্বে আবারও মুনজিয়া ও উম্মে আরওয়া